রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারী সংবাদদাতা : নীলফামারীতে পুুকুরে ডুবে রাশিদ উজ জামান (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘঁনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে জেলার সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোক্তার পাড়া এলাকায়। নিহত রাশিদ সে এলাকার আলিম উদ্দিনের ছেলে। রাশিদের চাচাতো ভাই আমজাদ হোসেন জানান, রাশিদ কয়েকজন মিলে বাড়ির পিছনে পুকুরে গোসল করতে নামে। অন্যরা সবাই উঠে আসলেও তাকে পাওয়া না যাওয়ায় পরে রাতে পুকুর থেকে তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) এরশাদুল আলম পুকুরে পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ